সংসদ সদস্য

‘ইচ্ছাকৃত’ গাড়িচাপায় অস্ট্রেলীয় আইনপ্রণেতার এক পা বিচ্ছিন্ন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে
স্বতন্ত্র আইনপ্রণেতা হেলেন হেইনস সোমবার মেলবোর্নের উত্তরে ছোট গ্রামীণ শহর ওয়াঙ্গারাটায় হামলার শিকার হন। রাতে তার অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

‘নাম বললে চাকরি থাকবে না’— কেন এ কথা বলেছিলেন আবদুল হাই?
রাজনীতির ভাষায় তিনি তুলে ধরেছিলেন দেশের মানুষের ফরিয়াদ। সাবেক উপমন্ত্রী, প্যানেল স্পিকার ও ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন বিএনপি নেতা আবদুল হাই। নিজের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন দিয়ে স্বনামেই পরিচিত।

দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভুক্তভোগী পরিবারের আপস মীমাংসা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালতে জামিন শুনানিতে বিষয়টি জানানো হয়েছে।

বেতনের বিনিময়ে সংসদ সদস্যগিরি করতে যাইনি: জামায়াত আমির
দেশের চলমান সংকটের মধ্যে সরকার সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নিলে তার বিরোধিতা করার কথা জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তারা জনগণের প্রয়োজনে সংসদে গিয়েছেন, বেতনের বিনিময়ে সংসদ সদস্যগিরি করতে যাননি বলে মন্তব্য করেছেন তিনি।

টাকা ধার করে মরিয়মের মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালের গিয়ে দেখা যায়, নিহত মরিয়মের ফুফা সিকান্দার এবং মরিয়মের বাবা ফোন করে কয়েকজনকে টাকার জন্য বলছে।

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গত ৬ মাসে দেশে গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি সরকার নতুন করে দায়িত্ব নেওয়ার পর দেশে কোনো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স (গুম), বিচারবহির্ভূত হত্যা কিংবা রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে একটি শক্তিশালী গুম প্রতিরোধ আইন প্রতিষ্ঠা করা হবে। গতকাল শনিবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জা

কুয়েতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের স্মরণে সভা ও দোয়া মাহফিল
সভায় বক্তারা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা, চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন এবং মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।

কানাডার ফেডারেল পার্লামেন্টের উপনির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচিত ডলি বেগম
ডলি বেগম লিবারেল পার্টির প্রার্থী হিসেবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কনজারভেটিভ পার্টির ডায়ানা ফিলিপোভাকে বিপুল ভোটে পরাজিত করেন। এর আগে তিনি একই এলাকা থেকে অন্টারিও প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিপি) এবং প্রাদেশিক এনডিপি দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

মেক্সিকোর পার্লামেন্টে মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠিত
রেকর্ড করা ভিডিও বার্তায় সেনেটর ইমানুয়েল রেয়েস কারমোনা মৈত্রী দলের গঠনকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

অস্ট্রেলিয়ায় সংসদ সদস্যের অফিসে উদ্বোধন হলো প্রথম স্ট্রিট লাইব্রেরি
নিউ সাউথ ওয়েলস রাজ্য পার্লামেন্টের হুইপ ও লেপিংটনের সংসদ সদস্য নাথান হ্যাগার্টি এমপির স্থানীয় সংসদীয় অফিসে উদ্বোধন করা হয়েছে ২০তম এ-বি স্ট্রিট লাইব্রেরি।



